খুলনায় বিএনপির সমাবেশ

যান চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রী

খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে বাগেরহাট থেকে খুলনায় যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গতকাল সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, মোংলা, চিতলমারী, মোল্লাহাটসহ সব স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রী।

খুলনায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেন খুলনা বাস মালিক সমিতি।

গতকাল দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিবহন বন্ধের কথা না জেনে রাস্তায় আসা যাত্রীর পরিমাণও কম ছিল না। বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। অতিরিক্ত ভাড়া দিয়ে মাহেন্দ্র, অটো টমটমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন অনেকে।

যাত্রী সাইদুল মোল্লা বলেন, সকালে খুলনা যাওয়ার উদ্দেশে সাইনবোর্ড থেকে অটোতে বাসস্ট্যান্ডে আসি। ধর্মঘটের বিষয়ে কিছুই জানা ছিল না। বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো পরিবহনই চলছে না। জরুরিভাবে যেতে হবে তাই মোটরসাইকেলে খুলনা যাচ্ছি। সাইদুল মোল্লার মতো অনেকেই বাধ্য হয়ে বেছে নিচ্ছেন মোটরসাইকেল, মাহিন্দ্র, অটো, মাইক্রোবাস, ট্রাক, মিনি ট্রাকসহ যেকোনো মাধ্যম।

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বলেন, বাগেরহাটে পরিবহন মালিক সমিতি শ্রমিক সংগঠনগুলো কোনো ধর্মঘট ডাকেনি। খুলনা থেকে সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও