সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক তিনটি ডেক আর নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে টানা ৪ ঘণ্টা গণনা করে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা নগদ পাওয়া গেছে। এছাড়া ৭ আনা স্বর্ণালংকার এবং সৌদি রিয়ালও মিলেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।