গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌকাডুবি, কৃষক নিখোঁজ

নৌকায় থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে ঝোড়ো বাতাসের কবলে পড়ে একটি ডিঙ্গি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোজাম্মেল হক তারা মিয়া (৫৫) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় তীব্র ঝোড়ো বাতাসে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোজাম্মেল হক স্থানীয় বাসিন্দা।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

আরও