কক্সবাজারে কুটির, মাইক্রো, ক্ষুদ্র (সিএসএমই) খাতে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর উইমেন অ্যান্ড ইয়ুথ ইন কক্সবাজার (আইএসইসি) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। গতকাল কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান।