রংপুরে বউ-শাশুড়ির সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে ‘বউ-শাশুড়ি মেলা’

সম্পর্ক উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতায় এ মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে

গ্রামীণ পরিবারে স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শাশুড়িরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে রংপুর জেলায় বিভিন্ন সময়ে ‘বউ-শাশুড়ি মেলা’র আয়োজন করা হচ্ছে। এসব মেলার মাধ্যমে শাশুড়িদের সচেতনতা বাড়ানো, গর্ভবতী মা ও নবজাতকের যত্ন নিশ্চিত করা, নিরাপদ প্রসব এবং সঠিক পুষ্টির বিষয়ে ধারণা দেয়া হচ্ছে।

রংপুরের গ্রামীণ পরিবারগুলোতে বউ-শাশুড়ির মধ্যে নানা বিষয়ে ভুল বোঝাবুঝি ও অভিযোগ দেখা যায়। বিশেষ করে গর্ভবতী বউয়ের যত্ন ও পুষ্টির বিষয়ে শাশুড়িরা সব সময় মনোযোগী হন না। আবার বউয়ের আচরণও কখনো শাশুড়ির অনাগ্রহের কারণ হয়ে ওঠে। এ পরিস্থিতিতে বউ-শাশুড়ির সম্পর্ক উন্নয়ন, গর্ভবতী মা ও নবজাতকের যত্ন এবং নিরাপদ প্রসবের বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছে ‘বউ-শাশুড়ি মেলা’।

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাহেলা বেগম (ছদ্মনাম) নিজের দূরে থাকা গর্ভবতী মেয়ের জন্য যতটা উদ্বিগ্ন ছিলেন, একই ঘরে থাকা গর্ভবতী ছেলের বউয়ের প্রতি ততটা মনোযোগী ছিলেন না। তবে শাশুড়ির এমন আচরণের জন্য বউয়ের অবহেলাও কম দায়ী নয়। প্রত্যন্ত এলাকার কম শিক্ষিত পরিবারগুলোতে বউ ও শাশুড়ির মধ্যে একে অপরের বিরুদ্ধে এমন অভিযোগ প্রায়ই দেখা যায়।

গ্রামীণ পরিবারে স্বাস্থ্যবিষয়ক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শাশুড়িরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে রংপুর জেলায় বিভিন্ন সময়ে ‘বউ-শাশুড়ি মেলা’র আয়োজন করা হচ্ছে। এসব মেলার মাধ্যমে শাশুড়িদের সচেতনতা বাড়ানো, গর্ভবতী মা ও নবজাতকের যত্ন নিশ্চিত করা, নিরাপদ প্রসব এবং সঠিক পুষ্টির বিষয়ে ধারণা দেয়া হচ্ছে।

জননী প্রকল্পের আওতায় এসব মেলার আয়োজন করা হচ্ছে। সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ। এতে অর্থায়ন করছে কইকা এবং কারিগরি সহযোগিতা দিচ্ছে সেভ দ্য চিলড্রেন।

মেলায় অংশ নেয়া রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা কবি ও সাহিত্যিক এস এম সাথী বেগমের মতে, প্রত্যন্ত এলাকায় বউ ও শাশুড়ির মধ্যে সম্পর্ক উন্নয়নে এ ধরনের মেলা কার্যকর ভূমিকা রাখছে।

রংপুরে আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফরাজদুক ভূঞা বলেন, পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি ২০২৩ সালে শুরু হয়েছে। এখন পর্যন্ত এ প্রকল্পের আওতায় ৮২টি মেলার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে এক দিনব্যাপী এসব মেলায় ৩০ জন বউ ও ৩০ জন শাশুড়ি অংশ নেন।

রংপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, মেলার মূল লক্ষ্য হলো গর্ভবতী বউয়ের যত্ন ও পুষ্টির বিষয়ে শাশুড়িদের সচেতন করা এবং এ কাজে তাদের উদ্যোগী করে তোলা। এ জন্য মেলায় শাশুড়িদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

আরও