আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোয় দেশের সব কাস্টমস হাউস ও স্টেশনে সীমিত আকারে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ সময়ে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।