সারা দেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫৯৩

সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৫ জন এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ৫৮৮ জন রয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯৩ জন আসামিকে গ্রেফতার করেছে।

এ সময় একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় হাসুয়া জব্দ করা হয়েছে।

আরও