আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনেন মধ্যে পাঁচটি আসনে বিএনপির প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন।
মনোনীত প্রার্থীরা হলেন, নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে শেখ মো. রেজাউল ইসলাম । তবে নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, জেলার ৬টি আসনের মধ্যে দলের মহাসচিব পাঁচটি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। নওগাঁ-৫ (সদর) আসন প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছেন। হয়তো দ্রুত এ আসনেও প্রার্থী ঘোষণা করা হবে।