এসএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৮৫ জন। আজ বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়েছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে ৪ লাখ ২ হাজার ৫২ শিক্ষার্থী। এতে উত্তরপত্র ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি। গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। আর নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের।
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফলাফল তিন পদ্ধতিতে জানা যাচ্ছে।
নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীর দেয়া মোবাইলে নম্বরে এসএমএস পাঠানো হয়েছে। এছাড়া https://rescrutiny.eduboardresults.gov.bd থেকেও ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।