পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিলের জন্য আপিল করা হবে — সুজন

শেখ হাসিনা সময়ের পরিক্রমায় স্বৈরাচারে পরিণত হয়েছেন। একসময় তিনি হাইকোর্টের ২০১১ সালের ৩০ জুনের সংক্ষিপ্ত ও বিভক্ত রায়ের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন।

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া হাইকোর্টের পঞ্চদশ সংশোধনীর রায়টি সম্পূর্ণভাবে বাতিলের জন্য দ্রুতই আপিল করা হবে বলে জানিয়েছে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)। সংগঠনটির দাবি, ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনীটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পাস করা হয়েছিল। তাই শুধুমাত্র আংশিক নয়, পুরো রায়টির বিরুদ্ধে আপিল করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইনজীবী রেজওয়ানুল করিম ও ড. শরীফ ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, ‘শেখ হাসিনা সময়ের পরিক্রমায় স্বৈরাচারে পরিণত হয়েছেন। একসময় তিনি হাইকোর্টের ২০১১ সালের ৩০ জুনের সংক্ষিপ্ত ও বিভক্ত রায়ের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন। ২০১৩ সালেই আমি প্রথম বলেছিলাম, পঞ্চদশ সংশোধনী বৈধ ছিল না। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় এবং ক্ষমতা চিরস্থায়ী করা হয়। তাই শুধু পঞ্চদশ সংশোধনীই অবৈধ নয়; এর মধ্য দিয়ে গঠিত সরকারও অবৈধ।’

আরও