ঈদের ছুটি

পর্যটকদের উচ্ছ্বাসে মুখরিত সাজেক ও রাঙ্গামাটি

ফেনী থেকে বেড়াতে আসা খোরশেদ আলম, সোহেল রানা ও হাবিব বলেন, বন্ধুরা মিলে প্রথমবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে ঘুরতে এসেছি। ঝুলন্ত সেতুর ছবি আগে ফেসবুকে দেখতাম এখন নিজের চোখে দেখতে পেরে অনেক ভালো লাগতে। রাঙ্গামাটি অনেক সুন্দর

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাজেকসহ রাঙ্গামাটির পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা জেলার দর্শনীয় জায়গায়গুলো চষে বেড়াচ্ছেন। আবার অনেকে ইঞ্জিনচালিত বোটে কাপ্তাই হ্রদ ঘুরে আসছেন।

গতকাল বিকালে রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্স ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, সেতুতে পর্যটকদের অনেক ভিড়। ঝুলন্ত সেতুর পাশ থেকে ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।

ঝুলন্ত সেতু ছাড়াও পলওয়েল পার্ক, ডিসি বাংলো, রাঙ্গাদ্বীপ, আসামবস্তি ব্রিজ, আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়ক, কাপ্তাই হ্রদকেন্দ্রিক রিসোর্ট কটেজগুলোয় পর্যটকরা ভ্রমণ করছেন। অন্যদিকে, রাঙ্গামাটির মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রেও পর্যটকদের ভিড় বেড়েছে।

ফেনী থেকে বেড়াতে আসা খোরশেদ আলম, সোহেল রানা ও হাবিব বলেন, বন্ধুরা মিলে প্রথমবার রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে ঘুরতে এসেছি। ঝুলন্ত সেতুর ছবি আগে ফেসবুকে দেখতাম এখন নিজের চোখে দেখতে পেরে অনেক ভালো লাগতে। রাঙ্গামাটি অনেক সুন্দর।

ঢাকা থেকে আসা খালেদ মাহমুদ বলেন, আগে একবার রাঙ্গামাটি এসেছি বর্ষার সময় তখন হ্রদে পানি ছিল। এখন হ্রদে পানি কমেছে গেছে তার পরেও সুন্দর। এক পাশে লেক আরেক পাশে পাহাড়। সারাদিন বোটে করে লেকে ঘোরাঘুরি করে ঝুলন্ত সেতু দেখতে এসেছি।

পর্যটন বোটঘাট কাউন্টারের লাইনম্যান মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের বর্তমানে ৪০টি মতো ট্যুরিস্ট বোট হ্রদে চলাচল করে। এর মধ্যে গত দুদিনের তুলনায় আজকে সারাদিন ২০-২৫টি মতো বোট ভাড়া হয়েছে। আজকে তৃতীয় দিনে ভালো পর্যটক এসেছে।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আজকে ঈদের তৃতীয় দিনে প্রায় ৩ হাজার ৫০০ জন পর্যটক ঝুলন্ত সেতুতে ভ্রমণ করেছেন। ঈদের দ্বিতীয় দিনে ১ হাজার ৮০০ জন ভ্রমণ করেছিলেন। গত দুদিনের তুলনায় আজকে পর্যটকদের সংখ্যা বেশি। এছাড়া আমাদের হোটেলে প্রায় ৬০ শতাংশ বুকিং রয়েছে ১ জুন পর্যন্ত।

এদিকে ঈদের ছুটিকে কেন্দ্র করে রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভিড় বেড়েছে। ঈদের তৃতীয় দিনে সাজেক ভ্যালিতে প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণ করেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, গত দুদিনের তুলনায় আজকে সাজেকের শতভাগ রিসোর্ট কটেজ বুক হয়েছে। আজ প্রায় সাড়ে তিন হাজার পর্যটক এসেছে। আমাদের ১২৫টি কটেজ রয়েছে, যার সবগুলো বুকড।

আরও