মৌলভীবাজারে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

নিহতের বাবা বাচ্চু মিয়া জানান, গতকাল শুক্রবার রাতে রাস লীলা দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন তার ছেলে। এরপর সকালে তার ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজারের কমলগঞ্জে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চা শ্রমিক রাসেল মিয়া উপজেলার পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুরে  চা বাগানের পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট এলাকায় একটি মরদেহ দেখতে পান তারা।এরপর কমলগঞ্জ থানা পুলিশকে দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা বাচ্চু মিয়া জানান, গতকাল শুক্রবার রাতে রাস লীলা দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন তার ছেলে। এরপর সকালে তার ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, নিহত চা শ্রমিকের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আরও