সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। গতকাল এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম। জীববৈচিত্র্য রক্ষা ও হাওরতীরবর্তী মানুষের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।