বাগেরহাটে গণমাধ্যমকর্মীদের নিয়ে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ (ডব্লিউসিএস) নামের একটি সংস্থা আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন যশোর অঞ্চলের বন সংরক্ষক এসএম জহির উদ্দীন আকন। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা নির্মল কুমার পাল, সংস্থাটির উপদেষ্টা তরিকুল ইসলাম, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাহাঙ্গীর আলম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা প্রমুখ।