ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৪৯২

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু চলতি মাসে প্রাণ গেছে ৪২ জনের।

দেশে ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৯২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনা বিভাগের; একজন করে আছেন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের।

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৩৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু চলতি মাসে প্রাণ গেছে ৪২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ৮১ জন ভর্তি হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছে ১৫১ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয় ৩২৭ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ২০২, খুলনায় ২৮৪, ময়মনসিংহে ৮০, রাজশাহীতে ১২২, রংপুরে ৫৪ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ৪৪ হাজার ৮৫৭ জন হাসপাতাল ছেড়েছে। আর ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়।

আরও