মিরপুরে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ শুক্রবার জুমার নামাজের পর এসব এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন এবং আশপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

পরে মিরপুর-১২ এর ৬ নং কাঁচা বাজার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনের পরিদর্শন করেন প্রশাসক। এ সউয় কাঁচা বাজারের ফেলে রাখা ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন এবং জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও