কুমিল্লায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা মামলায় একমাত্র আসামি মফিজুল ইসলাম মফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।