ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী —সংস্কৃতি প্রতিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

গতকাল ময়মনসিংহের ত্রিশালে নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‌এবার ত্রিশালেই জাতীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।’

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বক্তব্য রাখেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, কামরুল হাসান মিলন ও মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।

আরও