করোনা
সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লোকসমাগম এড়াতে বাগেরহাট জেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করা
হয়েছে। বুধবার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা
শেষে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এ ঘোষণা দেন।
আগামীকাল বৃহস্পতিবার
২৪ জুন থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। লকডাউনে বাগেরহাটে
গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় লোকজন যাতায়াত করতে পারবে
না। তবে কৃষি পন্য পরিবহন ও জরুরী সেবায় নিয়োজিত কর্মীরা এর
আওতামুক্ত থাকবে।
লকডাউন
না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
বাগেরহাটে
গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময় ভাইরাসে
আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। জেলায়
মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২
হাজার ৭৫২ জনে, ৭৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন।