চারদিন গ্যাস সরবরাহ বন্ধ নয় হ্রাস পাবে —পেট্রোবাংলা

সংস্থাটি বলেছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ থেকে চারদিন দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।

আগামী চারদিন দেশের কোথাও গ্যাস সরবরাহ থাকবে না—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলেছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ থেকে চারদিন দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

পেট্রোবাংলার ভাষ্যানুযায়ী, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল গ্যাস সরবরাহ বন্ধের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ফটোকার্ড ও গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আরও