পরিদর্শনকালে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী, ভবন ব্যবস্থাপনা ও সেতু বাস্তবায়ন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবাদত আলী, নির্বাহী প্রকৌশলী তাপস চক্রবর্তী, আবু মুসাসহ অন্য কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, এবং গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।