বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে রাখলে প্রশাসনের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ সাজা দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছে থাকা তিনটি শটগান, একটি এয়ারগান ও ৬৩ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়। তারা কয়েকশ পাখি হত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের কাছে সাতটি বস্তায় শিকার করা পাখি ছিল।