গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় ৫৫ পিস ইয়াবাসহ মো. ফকির শেখ (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাঘাটা থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেয়ারঘাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মাদক কেনাবেচার সময় হাতেনাতে ফকির শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন ফকির শেখ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

আরও