পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান তাদের এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর ওহেদুল ও মামুন হ্যাকার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অন্যান্য সরকারি ভাতার লাখ লাখ টাকা মোবাইলের সিম কার্ড হ্যাক করে হাতিয়ে নিচ্ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযানে বিপুল পরিমাণ সিম কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে, বুধবার সকাল ৮টা পর্যন্ত হ্যাকার ওহেদুল ও মামুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে এই অভিযান শুরু করা হয়।