এক যুগেরও বেশি সময় পর টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া-করটিয়া রেল স্টেশন উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে স্টেশনটির উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। উদ্বোধনের দিন সোনালিয়া স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এ স্টেশনে আরো ট্রেনের যাত্রাবিরতি বাড়ানো হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নাম জটিলতার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সোনালিয়া রেল স্টেশনটি। রেল স্টেশন নির্মাণের প্রায় ১৫ বছর পর যাত্রীসেবার জন্য এটি চালু করা হলো।