ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ এসে পুরো এলাকা ধ্বংস করে দেয়। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় এখানে প্রায়ই নানারকম সংকট তৈরি হয়। মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে।

বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে থাকায় দুর্যোগটি আসার আগেই সবাইকে পূর্বপ্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভূমিকম্পের পর দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের নির্দেশে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ এসে পুরো এলাকা ধ্বংস করে দেয়। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় এখানে প্রায়ই নানারকম সংকট তৈরি হয়। মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, সঠিক প্রশিক্ষণ যেকোনো মানুষকে একটি কাজে দক্ষ ও অভিজ্ঞ করে তোলে। দুর্যোগের সময় ডাক পাওয়া মাত্রই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন।

আরও