মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বুধবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চলতি মৌসুমে এটাই চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গায় প্রতিদিন দেড় থেকে দুই ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ কারণে জনজীবনে বিরাজ করছে অস্বস্তি। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কুয়াশা না থাকলেও রয়েছে শীতের তীব্রতা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চলতি মৌসুমে এটাই চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।

ছবি- বণিক বার্তা

আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ঠান্ডা বাতাস, রাত থেকে পড়া ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ছিন্নমূল মানুষ শীতের তীব্রতার কাছে এক রকম অসহায় হয়ে পড়েছে।

ছবি- বণিক বার্তা

জেলায় ৫ দিন ধরে সূর্যের দেখা নেই। সড়কে মানুষের চলাচলও নেই চোখে পড়ার মতো। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

আরও