গাজীপুরের মির্জাপুর এলাকার বাংলা বাজার রোডে অবস্থিত ডেকর ওয়েট প্রসেসিং নামের একটি শিল্পপ্রতিষ্ঠানে অবৈধভাবে অতিরিক্ত গ্যাস ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।