গাইবান্ধায় অটোরিকশায় পিকআপের ধাক্কা, দুজনের মৃত্যু

মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মিয়া নামে একজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরো ছয়জন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মিয়া নামে একজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও