বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাগুরায় তিন দিনব্যাপী দাবা লিগ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে গতকাল এ লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। পুলিশ সুপার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দীপু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মকবুল হোসেন।