ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩০ মামলা, গ্রেফতার ৪১৬

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৪৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ৫০ জনকে গ্রেফতার করে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩০ টি মামলা দায়ের করা হয়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছে ডিএমপি।

এতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৪৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪০ জন ও উত্তরা বিভাগ ৫০ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, ৩ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, ৯ টি মোবাইলফোন, ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও