হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ইনুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ৪টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (১৬ মার্চ) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ৪টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাই তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং স্বামীর অসদুপায়ে উপার্জিত অর্থ দিয়ে সম্পদ অর্জনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তাই তার নামে আরেকটি মামলা দায়েরের অনুমোদন দেয়া করেছে।

আরও