অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে হার্ডওয়ার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে।

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে হার্ডওয়ার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল ভোরে সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের মজুচৌধুরীরহাটে এ দুর্ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

আরও