জয়পুরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।