বাগেরহাটে ট্রলারের ধাক্কায় পুল ভেঙে সবজি ব্যবসায়ীর মৃত্যু

শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটের মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে নির্মল চন্দ্র মন্ডল (৫৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মল চন্দ্র মন্ডলের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।

পুলিশ জানিয়েছে, সবজি বিক্রির উদ্দেশ্যে নির্মল চন্দ্র ফুলহাতা বাজারে আসছিলেন। রাত হয়ে যাওয়ায় পুলের নিচে নৌকা বেঁধে তিনি ভোরের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সিমেন্টবাহী ট্রলার পুলের পিলারে ধাক্কা দেয়। এতে পুলটি ভেঙে পড়ে। তখন তিনি পুলের কংক্রিটের স্লাবের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায়। তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা তানবির বাসার জানান, নির্মল চন্দ্র মন্ডল বাজারে কলা, কচু, কুমড়া ইত্যাদি সবজি এনে বিক্রি করতেন। পুলটি অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নির্মল চন্দ্রের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, পুলটি অনেকদিন যাবতই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মানুষ জীবনের ঝুঁকি নিয়েই ব্যবহার করছিল। সিমেন্টবাহী ট্রলারটির নাম এখনো জানা যায়নি।

আরও