জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ এবং জাপানের এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ছাড়াও থাকবেন আরো ১৫ জন। আগামীকাল ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিনিধিদলে থাকছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

প্রতিনিধিদলে আরো রয়েছেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এমডি শাকিরুল ইসলাম খান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতাউর রহমান রুমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, ব্যক্তিগত সচিব-১ মিয়া মোহাম্মদ আশরাফ রেজা ফরিদী, সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল মো. জুনুন নাহিদ, প্রটোকল কর্মকর্তা-২ কামরুল ইসলাম, গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী এবং সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. এ এন এম মনোয়ারুল কাদির।

আরও