চাঁপাইনবাবগঞ্জে নারী ভোটারদের উপচে পড়া ভীড়

ভোটাররা বলছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর থাকবে এমনটাই প্রত্যাশা তাদের

চাঁপাইনবাবগঞ্জে উৎসবের আমেজে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার ৫১৫ কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

ভোটাররা বলছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। ভোটারদের দাবি নতুন বাংলাদেশ গড়তে এ ভোটের গুরুত্ব অনেক। তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হলেও তারা ভোট দিচ্ছেন। গত ১৭ বছর নির্বাচন ঘিরে এমন উৎসবের আমেজ দেখা যায়নি বলে অভিমত তাদের।

এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। পরে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রশাসনের ভূমিকার ওপর নির্ভর করবে ভোট কেমন হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা তার।

আরও