চট্টগ্রামে ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত ৯

রোববার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামে একদিনে নতুন করে ৯ জনের শরীরে কভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। নগরীর চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ১৫০ জনের পরীক্ষা শেষে ৯ জন আক্রান্ত হয়। সরকারিভাবে চট্টগ্রামে গত সাতদিনে এখন পর্যন্ত ১৮ জনের কভিড শনাক্ত হলো। রোববার (১৫ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রামের ৪টি ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের কভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি ১ জন উপজেলার। উপজেলার শনাক্ত হওয়া রোগী পটিয়ার বাসিন্দা। আক্রান্ত ৯ জনের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৫ জন।

আরও