শহরের দেওয়ানগঞ্জ থেকে শুরু হয়ে শর্শদী ইউনিয়ন হয়ে কুমিল্লার ডাকাতিয়া নদীতে মিলিত হয়েছে খালটি। তবে দখল-দূষণে খালটি ভরাট হয়ে গেছে। খালে পানিপ্রবাহ ফেরাতে খননকাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রোমেল শর্মা এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।