খাগড়াছড়ি দীঘিনালায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। পহর লাইব্রেরির উদ্যোগে ও কামিনী রঞ্জন ত্রিপুরা ফাউন্ডেশনের সহযোগিতায় জামতলী রাজেন্দ্র কারবারী পাড়ায় শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী ও বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। গতকাল বিকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড)। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।