মাদারীপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৬

মাদারীপুর থেকে ঢাকায় যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছলে সেটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অনেকেই।

মাদারীপুরে অটোরিকশাকে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকায় যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় পৌঁছলে সেটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অনেকেই। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

আরও