ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণে সড়ক সেকশন (ফেজ-১) প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কর্মপরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের উইকেয়ার প্রজেক্ট ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, তুহিন মাহমুদ, নাকিবুল বারী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।