হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ সময় তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখলে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত শহরের প্রধান সড়ক টাউন হলে রাস্তায় বসে অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ঘন ঘন চুরির ঘটনা ঘটলে পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।