ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোচাপায় আলাউদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে সিডস্টোর সখীপুর সড়কে উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের আছর আলীর ছেলে। ভালুকা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।