ময়মনসিংহে কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে রেল চলাচল ব্যাহত

গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনের পরের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও