প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বক্তব্য নিয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

জাহেদ উর রহমান আরো বলেন, উনি দায়িত্বশীল পদে থেকে বক্তব্য দিয়েছেন। বক্তব্য যদি কোনভাবে মিসকমিউনিকেট করে উনি তো ক্লারিফিকেশন দিয়েছেন। যদি আজকে এমন হতো ওই বক্তব্যের পর উনি গতকাল কিছু বলেননি, তাহলে এটা আলোচনার ব্যাপার হতে পারতো।

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে এ বিষয়ে ‘চুড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে পিআইডি কনফারেন্স হলে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এ কথা বলেন তিনি।

বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে। কিন্তু ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশপ্রধানের বক্তব্য সমালোচিত হচ্ছে। সাংবাদিকরা ‘মাদকের পয়সা না পেলে পুলিশের বিরুদ্ধে নিউজ করেন’ এরকম বক্তব্যও দেন তিনি, যার সাংবাদিকদের কোন সম্পৃক্ততা নাই। এ বক্তব্যের জন্য জাতির কাছে আইজিপির ক্ষমা চাওয়া উচিত কিনা জানতে চান একজন সাংবাদিক।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আমার মনে হয় এটা আর আলোচনার বিষয় হওয়া উচিত না। কারণ পুলিশ সদর দপ্তর পরবর্তীতে একটা স্টেটমেন্ট দিয়েছে। যে স্টেটমেন্টে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ক্রসফায়ার করবেন মানে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করবেন বলে যে ফ্রেমিং হয়েছে সেটার কথাও তিনি সেখানে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আইজিপির বক্তব্য থেকে এ ধরনের ইন্টারপ্রিটেশন যে অসম্ভব তাও না, কেউ কেউ করেছেনও। তারপর তিনি ব্যাখ্যা দিয়ে কিন্তু ক্লিয়ার করেছেন, যে তিনি আসলে কী উদ্দেশ্যে বলেছেন।

একইসঙ্গে সাংবাদিকদের সম্পর্কে বক্তব্যটার ব্যাপারেও তার ব্যাখ্যা আছে। এজন্য আমার মনে হয় এটার পর আমাদের এ কনফিউশন কেটে যাওয়া উচিত, কারণ তিনি এগুলো পুরোটা উনি ধারণ করেননি, উনি এটা থেকে সরে এসেছেন বলেও জানান এ তথ্য উপদেষ্টা ।

জাহেদ উর রহমান আরো বলেন, উনি দায়িত্বশীল পদে থেকে বক্তব্য দিয়েছেন। বক্তব্য যদি কোনভাবে মিসকমিউনিকেট করে উনি তো ক্লারিফিকেশন দিয়েছেন। যদি আজকে এমন হতো ওই বক্তব্যের পর উনি গতকাল কিছু বলেননি, তাহলে এটা আলোচনার ব্যাপার হতে পারতো।

তখন আরেক সাংবাদিক প্রশ্ন রাখেন, এটা কি আসলে উনি বলতে পারেন? উত্তরে উপদেষ্টা বলেন, আবারো বলছি, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে তিনি একটা ক্লারিফিকেশন দিয়েছেন। তার বক্তব্যটা মিসমিউনিকেট করেছে। মানুষের মধ্যে ভুল তথ্য দিয়েছে ভুল বার্তা দিয়েছে, নিজে থেকে তিনি এটাকে আবার ব্যাখ্যা দিচ্ছেন।

ইশরাক হোসেনের ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার কিন্তু আইজিপির ঘটনার ক্ষেত্রে নিয়ে শেষ পর্যন্ত সরকার কী করবে— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তো দেশে নাই। উনি কী করবেন, এটা উনি বিবেচনা করবেন।

আরও