জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

গতকাল সকালে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক করা হয়। বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে ভারতীয় বাসমতি চাল, গরু, শ্যাম্পু, রেডবুল এনার্জি ড্রিংকস, রসুন, চকোলেট, ক্লোপজি ক্রিম, অলিভ অয়েল, ইস্কাপ সিরাপ, গাঁজা, একটি ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও