ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ল্যাপটপের বাটন প্রেস করে এ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আর এর মাধ্যমে ৩৭ হাজার ৫৬৭ পরিবারের কাছে পৌঁছে গেছে ফ্যামিলি কার্ডের টাকা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, 'এবারের নির্বাচনে বিএনপির প্রথম অঙ্গীকার ছিল বহুল কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড। এ প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে এটি বাস্তবায়ন করার মধ্য দিয়ে ইতিহাস রচিত হলো।'

রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ এর উদ্বোধন করেছেন। আজ ল্যাপটপের বাটন প্রেস করে এ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আর এর মাধ্যমে ৩৭ হাজার ৫৬৭ পরিবারের কাছে পৌঁছে গেছে ফ্যামিলি কার্ডের টাকা। সেখানে উপস্থিত আছেন চিকিৎসক এবং সমাজকর্মী ডা. এম জুবাইদা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ অন্যান্যরা উপস্থিত আছেন। এ সময় ফ্যামিলি কার্ড নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।

ফারজানা শারমীন বলেন, 'সমাজ পরিবর্তনের শুরুটা হতে হয় পরিবার থেকে। একজন সন্তানকে মানবিকতা, অধ্যবসায় শেখায় পরিবার। আজ পরিবারকে পরিবর্তনের একক ধরে ফ্যামিলি কার্ড অবিস্মরণীয় পরিবর্তনের যাত্রা শুরু করতে যাচ্ছে। দরিদ্র পরিবারের নারীর হাতকে শক্তিশালী করবে এ কার্ড। নারীর উন্নয়ন মানে পরিবারের উন্নয়ন। পরিবারের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। ফ্যামিলি কার্ড সংক্রান্ত আর্থিক লেনদেন অপরাধের সামিল হবে।‘ এ বিষয়ে কর্মযজ্ঞ সম্পন্ন করতে সারা দেশের মানুষের সহযোগীতা কাম্য বলে জানান তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, 'এবারের নির্বাচনে বিএনপির প্রথম অঙ্গীকার ছিল বহুল কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড। এ প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে এটি বাস্তবায়ন করার মধ্য দিয়ে ইতিহাস রচিত হলো। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাবো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ।'

আরও