আহত শিক্ষার্থীর নাম ইথান আহম্মেদ প্রেম (১৩)। কাঁটাবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইথান কাঁটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় পাঠানো হয়। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।