উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। সেগুলো বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

আরও